ওমর ফারুক সুমন | ০১:৫২ পিএম, ২০২১-০৯-০৪
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা দিঘিনালা সড়কের ৪, ৯, ১১ ও ১৬ কিলোমিটার এলাকায় ৪টি স্থানে পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে এম্বুলেন্স সহ বহু যানবাহন আটকা পরেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের সেনাসদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। সড়ক বিভাগ বলছে, সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগতে পারে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতর্তা অবলম্বন করা হয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে আমাদের বাড়তি প্রস্তুতি রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মারিশ্যা দিঘিনালা সড়কের ১৯ কিলোমিটার এলাকায় প্রায় দশটি জায়গায় ছোট বড় মাটি ধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাত হলে বড় ধরনের পাহাড় ধসের আশংকা রয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির নিচু অঞ্চলসহ অনেক ফসলি জমি তলিয়ে গেছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited