নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ পিএম, ২০২১-০৯-০৫
লিজেন্ট স্মৃতি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টে রিজার্ভমুখ স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজ ক্লাব।
খেলা শুরু হওয়ার এক মিনিটের মাথায় চমকপ্রদ প্রথম গোল দিয়ে ফিনিসিং কিলার হয়েছেন মো: মেহেদী। দলের আস্থা ১১ নম্বর জার্সিধারী সফিককে সাথে নিয়ে প্রতিপক্ষে জালে আরো ফিনিসিং লাইনআপ ঠিক করতে পারতো সানরাইজ ক্লাবে খোলোয়াড়রা। অপরদিকে বারবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিজার্ভমূখ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। ফিনিসারের অভাবে বিরতির আগে নিজের জালে দুইটি গোল হজম করতে হয়েছে রানারআপ দলটিকে। বিরতির পর দুপক্ষই বল নিজের পায়ে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু প্রথম থেকে গর্জে উঠা সানরাইজ ক্লাবের খেলোয়াড়দের জাদুকরি খেলায় প্রতিপক্ষের জালে আরো ৩টি গোল করতে সক্ষম হয়। গোলের সমতায় আসার আপ্রাণ চেষ্টায় চালিয়েও আর সমতায় ফিরতে পারেনি রিজার্ভমূখ স্পোটিং এর খেলোয়াড়রা। লকডাউনের পরবর্তীতে ফুটবলের এই নৈপুণ্য দেখতে দর্শকদের মাঝে বেশ উৎসাহ দেখা গিয়েছিল। নিজেদের ঘরে ফাইনালের ট্রপি তুলতে পেরে সানরাইজ ক্লাবের কর্তারা বেশ খুশি।
টুর্ণামেন্টে সবে চেয়ে বেশি গোল করে সেরা খেলোয়াড় এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সানরাইজ ক্লাবের মো: মেহেদী।
শনিবার বিকেলে বৃহত্তর রিজার্ভ বাজার খেলোয়াড় সমিতির আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হয় খেলা।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, বৃহত্তর রিজার্ভ বাজার খেলোয়ার সমিতির উপদেষ্টা মুনছুর আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন ইসলাম, রাঙামাটি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগমসহ আয়োজক কমিটির সদস্য এবং সানরাইজ ক্লাবের কর্তারা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited