নিজস্ব প্রতিবেদক | ১১:২৮ পিএম, ২০২১-০৯-১১
অপরুপ সৌন্দর্যের পর্যটন নগরী রাঙামাটি পার্বত্য জেলা।যার অপরুপ প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হয়ে সারা দেশথেকে পর্যটকরা ছুটে আসেন পর্যটন নগরী রাঙামাটিতে।
পরিতাপের বিষয় এই যে, পর্যটন নগরি হিসেবে খ্যাত এই জেলার প্রবেশদ্বার থেকে শহরজুড়ে গাছগাছালি জুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের হিড়িক,যা পরিবেশ ও পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট করছে । বিজ্ঞাপনগুলো লাগানো হয়েছে গাছে গাছে পেরেক ঠুকে ঠুকে ।
সড়কদ্বারে বেড়ে উঠা এই বৃক্ষগুলো যেন এক প্রকার অসহায় ঠাই দাঁড়িয়ে রয়েছে নিভৃতে। পর্যটন নগরির সড়কদ্বারের সকল বৃক্ষের পূর্বরুপ ফিরিয়ে দিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন "স্বপ্নবুনন" এর সদর উপজেলা টিম গ্রহণ করে এক ব্যতিক্রমী কার্যক্রম৷
শহরের বৃক্ষ ও পরিবেশ রক্ষায় শহরের প্রবেশ মুখ হতে শুরু করে শহীদ মিনার পর্যন্ত চালানো হয় বৃক্ষে পেরেক দিয়ে ঠুকে দেওয়া বিজ্ঞাপন অপসারণ । ফিরিয়ে দেওয়া হয় বৃক্ষের নিজস্ব রুপে। এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে স্বপ্নবুনন সদর উপজেলা প্রধান সমন্বয়ক নাহিম আশিক জানান " প্রতিটি বৃক্ষ তার পূর্বরুপ ফিরে পেয়েছে, যা আমাদের কার্যক্রম এর আলোকচিত্র দেখলেই খেয়াল করা যায়,এতে পরিবেশ ও পর্যটন এলাকা হিসেবে রাঙামাটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে "।
এতে আরো সংযুক্ত করে স্বপ্নবুনন সদর উপজেলা প্রধান সম্পাদক ছালেহ আহমেদ বলেন " আমরা চেষ্টা করেছি সচেতনতা সৃষ্টি করতে, যা আমাদের দায়িত্বের একটা অংশ, আমরা ধারণা করছি যদি গাছে বিজ্ঞাপন সাটানো বন্ধে সুনির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা আনা আসে তাহলে আবারো বৃক্ষে বৃক্ষে বিজ্ঞাপন সাটানো শুরু হবে, তাই আমরা রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি জেলা পুলিশ, রাঙামাটি পৌরমেয়র এর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যেন এর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারী করা হয় এবং কিছুদিন অন্তর অন্তর বৃক্ষ হতে বিজ্ঞাপন অপসারণ করে বিজ্ঞাপন প্রতিষ্ঠান কে যেন জরিমানার আওতায় নিয়ে আসা হয় "।
এছাড়াও তিনি উক্ত কাজে সহযোগিতা করা স্বপ্নবুননের সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited