বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:৫৩ পিএম, ২০২১-০৯-২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী মুসলিম ব্লক এলাকায় গৃহবধূ শাবনুর আক্তারের হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে শাশুড়ি জোহরা বেগম (৪৮) ও ননদ ফাতেমা বেগম (২৭) কে আটক করেছে পুলিশ।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে পাশের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আজ রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাইদ আসাদ বলেন, গত ২৬শে মার্চ ২০২০ রুপকারী মুসলিম ব্লক এলাকায় গৃহবধূ শাবনুরের নিজের কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় পরে ঘটনার দেড় বছর পর ময়নাতদন্তের রিপোর্টে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে গৃহবধূ শাবনুরের বাবা চানমিয়া বাদী হয়ে ২২ সেপ্টেম্বর গৃহবধূ শাবনুরের স্বামী, শাশুড়ি, ননদ সহ পাঁচ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গৃহবধূ শাবনুর আক্তারের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। মামলার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited