মোঃ আবদুল নাঈম মোহন | ০১:১৩ পিএম, ২০২১-০৯-২৭
রাঙামাটিতে ছয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা মামলা প্রত্যাহার চায় রাঙামাটি জেলাধীন নানিয়ারচর প্রেস ক্লাব ।
একই সাথে বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
সোমবার নানিয়ারচর সিএনজি স্টেশনের সামনে সকাল সাড়ে ১০টায় নানিয়ারচর প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে ও নানিয়ারচর প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও বিবিসি নিউজ ২৪ এর নানিয়ারচর প্রতিনিধি তুফান চাকমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব অর্থ সম্পাদক ও দৈনিক রাঙামাটি স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, প্রেসক্লাব সিনিয়র সদস্য ও দৈনিক আজকের জনবানী পত্রিকা প্রতিনিধি ওমর ফারুকসহ রাঙামাটি নিউজ ২৪ এর নানিয়ারচর প্রতিনিধি টুয়েল চাকমা প্রমূখ।
রাঙামাটিতে মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সহমত পোষন করে বলেন, যড়ষন্ত্রকারীরা বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। ওই পরিবারের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে আরো কয়েকজন সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে, যা কাম্য নয়।
বক্তারা বলেন, রাঙামাটি থেকে কাজ করা বিটিভি প্রতিনিধি জাহেদা কামালের সাথে ভূমি বিরোধের জেরে তার আত্মীয়দের সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য বিরাজমান। কিন্তু ভূমি বিরোধের এই বিষয়টিকে কেন্দ্র করে এই নারী সাংবাদিকের মান মর্যাদা ক্ষুন্ন করাসহ তার চরিত্র হননমুলক মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তার এক আত্মীয় ইমতিয়াজ কামাল ইমন বেশ কিছুদিন যাবত তার নিজের নামে এবং বেনামে (ফেইক আইডিতে) কুৎসা রটনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সাইবার অপরাধ করে আসছিলেন।
এই বিষয়ে জাহেদা কামালের পক্ষ অবলম্বন করে কথা বলায় রাঙামাটি প্রেসক্লাবের সদস্য এবং এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পোস্টেও উল্লেখিত ইমন মানহানিকর মন্তব্য করেন।
দীর্ঘদিন যাবত বিষয়টি সহ্য করার পর বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সদস্য মিসেস জাহেদা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি অভিযোগ দায়ের করেন (যার-নং রাঙামাটি কোতয়ালী থানা- ১৩৩, তাং ০৩/০৮/২০২১খ্রিঃ, রাঙামাটি কগনিজেন্স আদালতের স্মারক নং ৩৫৮২, তাং ১১/০৮/২০২১)।
উক্ত অভিযোগটি বিজ্ঞ আদালতের নির্দেশে বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এসময় বক্তারা আরো বলেন, পারিবারিক ভূমি বিরোধের ক্ষোভ নিবারণের জন্য বিটিভি’র রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালের আত্মীয়া আয়েশা আক্তার সোনিয়া ও তার স্বামী ১১৯ নং সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুুর রহমান ছিদ্দিকী (সাইফ) পররস্পর যোগসাজশে উল্লেখিত ইমতিয়াজ কামাল ইমনকে ব্যবহার করছেন।
তিনি তার ক্ষমতার অপব্যবহার করে রাঙামাটির থানা-পুলিশ এমনকি আইন কর্মকর্তাদের কাছে একের পর এক নিজের পদের পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছেন।
কর্মকর্তার মোবাইলের কল রেকর্ড চেক করলে যার সত্যতা মিলবে। এই আইন কর্মকর্তা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের পদবী ব্যবহারের মাধ্যমে ইমনকে দিয়ে নানা রকম প্রোপাগান্ডা চালিয়ে পুরা সাংবাদিক সমাজের মান-মর্যাদা ক্ষুন্ন করে চলেছেন।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited