নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৯ পিএম, ২০২১-০৯-২৮
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ র্যালীতে অংশ নেয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে নানিয়ারচর বাজার, সিএনজি ষ্টেশন এবং হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এই র্যালী শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের উপস্থিতিতে ও ছাত্রলীগ সভাপতি আকাশ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আনসার আলী, সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক মৃধা, যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত ও শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদান তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা বিরোধী শক্তিতে ও দুর্নীতিতে ছেয়ে গেছে, বঙ্গবন্ধু কন্যা তখন ঢাল হয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন।
এসময় তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার অবদান ও স্বীকৃতি স্বরুপ বিভিন্ন অঙ্গন থেকে পুরষ্কারের প্রাপ্তির কথাও তুলে ধরেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited