নিজস্ব প্রতিবেদক | ০৯:০৫ পিএম, ২০২১-০৯-২৮
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ, চিত্রাঙ্কন, ষষ্ঠ জাতিয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং তথ্য অধিকার দিবস পালন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ করা বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে "শুভ শুভ শুভ দিন, প্রধানমন্ত্রীর জন্মদিন" বলে উচ্ছলিত কন্ঠে শুভেচ্ছা জানান।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহলাপ্রু মারমা, প্রানিসম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ, নানিয়ারচর কলেজ সহকারী শিক্ষিকা ধুশোরিকা চাকমা ও উপজেলা রিসোর্ট সেন্টার ইনস্ট্রাকটর সরওয়ার কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সকাল থেকে উপজেলা মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময় নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ জাতিয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে নানিয়ারচর কলেজ ও ছয়টি বিদ্যালয়ের ৩৬জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
পুরষ্কার বিতরণ শেষে বিশ্ব তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited