আলমগীর মানিক | ০৬:২১ পিএম, ২০২১-০৯-২৯
পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করলে একটি বিশেষ গোষ্ঠির সহ্য হয়না। তারা প্রতিনিয়তই পার্বত্যাঞ্চলের মানুষদের মাঝে ভূল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্ঠি করে আসছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
তিনি বলেন, পাহাড়ের বাঙ্গালীদেরকে ভোটাধিকার দেওয়া হবেনা,ভোটার করা হবেনা, চাকুরি পাবেনা এমন উষ্কানিমূলক ভূল তথ্যদিয়ে পাহাড়ের সাধারণ জনগণকে বিক্ষুব্ধ করার অপচেষ্ঠা করা হতো।
জননেত্রী শেখ হাসিনার সরকারই শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম শুরু করা হয়।
এরই মাধ্যমে চাকুরি থেকে শুরু করে ব্যবসা বানিজ্যে পাহাড়ের জনগণ উন্নয়নের মূল স্রোত ধারায় মিশেগেছে। এখানকার মানুষের জন্য বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে।
পাহাড়ের বাসিন্দাদের নিয়ে চক্রান্তকারিদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে মিলে মিশে সকল সম্প্রদায়ের জনগণকে মিলেমিশে থেকে নিজেদের মধ্যে একতাবদ্ধতা বৃদ্ধির আহবান জানিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বুধবার রাঙামাটির লংগদু উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হতে যাওয়া দু’টি মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে এমপি দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে গৃহনির্মান প্রকল্পে রাঙামাটির লংগুদু উপজেলার চাইল্যাতলী নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও হেফজখানা এবং ফোরেরমূখ সাধুর টিলা ইসলামিয়া তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত কারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য আছমা বেগম, লংগুদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, ৫নং ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited