নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২১-০৯-২৯
রাঙামাটির নানিয়ারচর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, হেডম্যান-কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, ইউপ সদস্য ও জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
বক্তব্যে এক ইউপি সদস্য জানান, দুর্বল ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহের ফলে স্থানীয়দের ভোগান্তি এবং করোনা টিকার নিবন্ধন করে ২-৩ মাসেও নিবন্ধনকারীর ফোনে টিকার ম্যাসেজ আসেনি। বিষয়সমূহ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহনের আশা ব্যক্ত করেন এই ইউপি সদস্য।
এসময় বক্তারা আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও পূর্বের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited