ওমর ফারুক সুমন | ০৩:৩৪ পিএম, ২০২১-১০-০৪
রাঙামাটির বাঘাইছড়িতে এক লাকড়ির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায় আবুল হোসেন (৪২) পিতাঃ আবুল কালাম এর ধানের তুষ থেকে মেশিনের মাধ্যমে লাকড়ি তৈরি করার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ।
জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গাভীর ৭০ শতাংশ শরীর পুড়ে যায়, ঘরে রক্ষিত লাকড়ি তৈরির মেশিন, ধানের তুষ এবং তৈরিকৃত প্রায় দুইশত মণ লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বাঘাইছড়িতে কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি থাকে, তবে সামনের প্রজেক্টে ফায়ার স্টেশন স্থাপন হবে বলে আমরা আশাবাদী।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited