নানিয়ারচর প্রতিনিধি | ১০:২৯ পিএম, ২০২১-১০-০৫
রাঙামাটির নানিয়ারচরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি ফেঁপে ফুলে সড়ক ডুবে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েকশো পরিবার।
সোমবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার নানিয়ারচর সদর ও সাবেক্ষং ইউনিয়নের বড়পুল পাড়া এলাকার সড়ক তলিয়ে গেছে পানিতে। এতে সকল শ্রেণী পেশার মানুষ পড়েছে বিপাকে। বিকল্প হিসেবে নৌকায় হচ্ছেন পারাপার। অনেকে হাটুজলে হেটে পার হচ্ছেন।
স্থানীয়রা জানায়, প্রতিবছর ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে থাকে প্রায় দেড় কিলোমিটার এলাকার সড়ক পানিতে নিমজ্জিত থাকে। এসময় নৌকাই হয় একমাত্র অবলম্বন। এতে শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ সকলকেই পড়তে হয় ভোগান্তিতে। কোন রোগীর জরুরী সেবা প্রয়োজন হলে ভোগান্তির শেষ থাকেনা বলেও জানায় তারা।
কৃষ্ণভদ্র নামে ষাটোর্ধ ব্যক্তি জানান, তিনি ছোট বেলা থেকেই দেখে আসছেন এই দুর্ভোগ। বছরে ১ থেকে দেড় মাস পানিতে ডুবে থাকে এই সড়ক।
জ্ঞানোদর্শি চাকমা নামে এক স্থানীয় জানায়, জনপ্রতিনিধিরা যদি সড়কটি উচু করার উদ্যোগ নেন তবে এলাকার বাসিন্দাদের দুঃখ লাঘব হবে।
নৌকার মাঝি জিতেন্দ্র চাকমা জানান, লেকের পানি বেড়ে গেলে এই সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়ে। তখন সে নৌকা যোগে যাত্রী পারাপার করেন। কোন কোন বছর ২/৩ মাস পানিতে তলিয়ে থাকে এই সড়কটি। তবে এবছর পানি কম থাকায় গত ২০দিন যাবৎ রাস্তায় পানি উঠেছে। আরো সপ্তাহ খানেক এই ভোগান্তি থাকবে বলেও ধারনা এই নৌকা চালকের।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, বড়পুল পাড়া এলাকার সড়ক সংস্কারের বিষয়ে আমি সড়ক ও জনপথ বিভাগ কে চিঠি দিয়েছি। আশাকরি বিষয়টি দ্রুত সমাধান হবে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন মুঠোফোনে প্রতিবেদককে জানান, ভারি বর্ষণ হলে নানিয়ারচর লংগদু সড়কের একটা অংশ কিছুক্ষণ পানিতে তলিয়ে যায় আমি এমনটা জানতে পেরেছি। বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সকড় উন্নয়ন প্রকল্প পক্রিয়াধীন আছে। এটি বাস্তবায়ন হলে এই সমস্যা সমাধান হবে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে বলেও আশাবাদী এই নির্বাহী প্রকৌশলী।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited