আলমগীর মানিক | ১০:৫৯ পিএম, ২০২১-১০-০৬
রাঙামাটির বরকলের ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থানকৃত উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান পরিচালনা করছে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী। মঙ্গলবার বিকেল থেকে বুধবার রাত পর্যন্ত চলমান এই যৌথ অভিযানে ৮টি অস্ত্র, ভারতের তৈরি ২০ রাউন্ড তাজা কার্তুজসহ ৫ জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে বরকল বিজিবি ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।
পুলিশের একজন সার্কেল কর্মকর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনার পুরো তথ্যাবলি নিশ্চিত করা যাবে।
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজাতীয় পাঁচ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলো: থানচুয়াল পাংকুয়া (১৬), অংপুইয়া পাংকুয়া (৩৮), আদি পাংকুয়া (১৬), লাললম সাং পাংকুয়া (২৫), এলবিট পাংকুয়া (২০)।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য যৌথবাহিনীর কাছে স্বীকার করে এবং বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র মজুদ করার তথ্য প্রদান করে। পরবর্তীতে বুধবার সারাদিন যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে থাকে।
অভিযান চলাকালীন সময়ে আটককৃত সন্ত্রাসীদের দেখানো তথ্যানুসারে গোপন আস্তানার স্থানগুলোতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে ৮টি অস্ত্র উদ্ধার করে। সন্ত্রাসীরা দাবি করে ৮টি অস্ত্রের মধ্যে ৪টি অস্ত্র বৈধ লাইসেন্সকৃত আর বাকি ৪টি অস্ত্র অবৈধ।
এদিকে বরকলের বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক পোস্টে একটি নৌকায় তল্লাশী চালিয়ে ভারতের তৈরি শটগানের ২০ রাউন্ড কার্তুজ , পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি, পটাসিয়াম ০১ প্যাকেট, টেস্টিং সল্ট ০৩ প্যাকেট, মোবাইল ০৪ টি, নেপালের বুট ডিএমএস ০২ জোড়া উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে বরকল বিজিবি ও পুলিশের পৃথক দুইজন উদ্বর্তন কর্মকর্তা উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited