নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ এএম, ২০২১-১০-০৭
সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সমাজ সেবার উপ পরিচালক মোঃ ওমর ফারুক, রাঙামাটির বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা ও রাঙামাটি পৌরসভার কাউন্সিলরগণ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সচেতন হতে হবে। শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। তাহলে সবার জন্য কাজ করতে সুবিধা হবে।
এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধাভোগ করতে পারবে। তিনি বলেন, উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন।
এসময় সভায় দ্রুত সময়ের মধ্যে জটিলতাকৃত সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited