নিজস্ব প্রতিবেদক | ১০:৫৩ পিএম, ২০২১-১০-০৭
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) জনাব নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে ৫ম বারের মতো আগামী ১৮ অক্টোবর, ২০২১খ্রি. তারিখ “শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১” জাকজমকপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে এলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বেলা ৩.০০ ঘটিকায় বোর্ডের প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুতে ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব) মাননীয় চেয়ারম্যান এর পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানান। সদস্য প্রশাসনের সঞ্চলনায় উপস্থিত সকলের মধ্যে পরিচিতি পর্বের পর বিগতবছরের শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ভিডিও প্রামাণ্যচিত্র পরিবেশনা করা হয়। অতঃপর বিগত বছরের কার্যবিবরণী ধারাবাহিকভাবে পাঠ করেন বোর্ডের উপপরিচালক জনাব মংছেনলাইন রাখাইন।
মাননীয় চেয়ারম্যান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনকে আরও আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা বিশাল কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করার জন্য বিগত বছরের বোর্ডের সাবেক চেয়ারম্যানগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে সরকারি-বসেরকারিভাবে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রচারের জন্য ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও জাকজমকপূর্ণভাবে তুলে ধরার জন্য সোস্যাল মিডিয়া এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় শেয়ার করার বিষয়ে সকলের প্রতি আহবান জানান।
উন্মুক্ত আলোচনায় কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শফিকুল ইলাম, বোর্ডের তথ্য অফিসার মিজ ডজী ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিউল আজম, জনাব সুনীল কান্তি দে জেলা ক্রীড়া সদস্য, জনাব আশীস কুমার চাকমা, বরুণ বিকাশ দেওয়ান সহঃ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, জনাব এন এম জাহাঙ্গীর রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জনান।
আলোচনা সভায়,এসময় সভায় উপস্থিত রাঙ্গামাটি জেলা প্রশাসন প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, নৌপুলিশ প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, রেড ক্রিসেন্ট প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আগামী ১৮ অক্টোবর ২০২১খ্রি. তারিখ অনুষ্ঠিতব্য “শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১’’ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে মর্মে সভাকে জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited