নিজস্ব প্রতিবেদক | ০২:০৪ এএম, ২০২১-১০-১০
পাহাড়ে সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার বিকাশ ঘটিয়ে পাহাড়ি বাঙালি ভেদাভেদ দূর করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ আনতে হবে’ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলেই এলাকায় উন্নয়ন তরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবন যাত্রার মান বাড়বে।
৯ অক্টোবর (শনিবার) সকালে বগাছড়ি মারকাজুল মাদ্রাসা ও নানিয়ারচর ইসলাম পুর দাখিল মাদ্রাসার উর্ধমূখী সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন শেষে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা সভায় নানিয়ারচর ইসলাম পুর দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল কালাম মল্লিকের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা ও ইলিপন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমুখ।
সংবর্ধনা সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সামগ্রীক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই হবে আমার মুল চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুত্বপুর্ণ দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমি দায়িত্ব নেয়ার পর পরই পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে চলেছি। পার্বত্য এলাকার যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো যাতে দ্রুত দৃশ্যমান হয় তার জন্য যা যা করার প্রয়োজন সবই করবো। এসময় তিনি ইসলামপুর হতে বটবিল পাড়া সড়ক উন্নয়ন ও মাদ্রাসার আবাসিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited