নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ পিএম, ২০২১-১০-১২
রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২অক্টোবর) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।
রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মোক্তার আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা ও প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিকলীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে।
এছাড়াও উপজেলার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জয়ী করতে শ্রমিকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ করতে আহব্বান জানান বক্তারা।
জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগের সহসভাপতি পরেশ মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited