নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ পিএম, ২০২১-১০-১২
জাতীয় শ্রমিক লীগ-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ রিপন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনসার আলী, সুজিত চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টু, যুবলীগ সভাপতি ঝিল্লুল মজুমদার, সম্পাদক প্রিয়তোষ দত্তসহ শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে এই বৃহৎ সংগঠন প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে অধিকার বঞ্চিত শ্রমিক, মজদুর ও মেহনতি মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ শ্রমিক লীগ।
এসময় কেক কেটে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নানিয়ারচর উপজেলা শ্রমিক লীগ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের করে সংগঠনটি। দলীয় কার্যালয় থেকে লঞ্চঘাট, নিচের বাজার, সিএনজি ষ্টেশন ও নানিয়ারচর সেতু হয়ে দলীয় কার্যালয় এসে র্যালী শেষ হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited