আজগর আলী খান | ০৮:১৭ পিএম, ২০২১-১০-১৩
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৫১ টি বৌদ্ধ বিহারে ৫ শ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে ১২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়, নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে প্রতিটি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় ইউ এন ও শান্তনু কুমার দাশ বলেন, প্রবারণা উপলক্ষে সরকারের পক্ষ থেকে রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য২৫,৫ মেট্রিকটন খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। তিনি আরো বলেন, প্রতিটি মানুষের কাজে কর্মে প্রবারণা পূর্ণিমার আলোয় উল্লাসিত হউক।বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক,আজগর আলী খান, চাউচিং মারমা, সহ সরকারি কর্মকর্তা গন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited