নানিয়ারচর প্রতিনিধি | ০৪:৩৪ এএম, ২০২১-১০-১৮
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের (১০বীর) বিদায়ী ও নবাগত কমান্ডারকে ফুলেল সংবর্ধনায় সিক্ত করেছেন উপজেলাবাসী। রোববার বিকালে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি) ও নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
এসময় নানিয়ারচর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ক্রীড়া সম্পাদক ইন্দ্র দাশ রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিদায়ী জোন কমান্ডার মহোদয়ের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড ও দীর্ঘদিন বন্ধ থাকা নানিয়ারচর বাজার চালুর উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীদের দুখঃ ঘুচেছে বলে স্মৃতিচারণ করেন। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় ক্রীড়া অনুরাগী এই চৌকশ সেনা কর্মকর্তাকে অভিনন্দন জানান। এসময় বরেণ্য অতিথিকে বরণ করে নেন নানিয়ারচরবাসী।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited