নিজস্ব প্রতিবেদক | ১২:৪২ এএম, ২০২১-১০-১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী, শিশু প্রতিনিধির অনুভূতি, আলোচনা সভা, শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা।
আলোচনায় বক্তারা শেখ রাসেলের জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে শেখ রাসেলের মত তারুণ্য দীপ্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে আহ্বান জানান।
আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited