নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২১-১০-২০
ঐতিহাসিক পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.)উপলক্ষে জশনে জুলুছ বর্ণাঢ্য র্যালি বটতলী দরবার শরীফ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর সমাবেশে মিলিত হয়।
বুধবার(২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর(মা.জি.আ),
এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ জাফর আলী খাঁন,বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুহাম্মদ আলী হোসেন,সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন আল মামুন,সাবেক প্যানেল মেয়র জনাব হাজী আবদুশ শুক্কুর,হাজী মুহাম্মদ মাসুম,হাজী মুহাম্মদ আবদুল মাবুদ।
এসময় উপস্থিত থেকে কুরআন সুন্নাহের আলোকে বক্তব্য রাখেন কাচালং দাখিল মাদরাসার সিনিয়র আরবি মুদাররেছ মাওলানা মোজাম্মেল হক নুরী, সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী,এফব্লক জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আত্তারী,মডেল টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন প্রমুখ।
এসময় কালিমা খচিত বিভিন্ন রংবেরঙের পতাকা নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। পরিশেষে বটতলী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক সুফি সাধক,সফল ইসলাম প্রচারক,রহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরতুহাজ আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ.)প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার মাজার শরীফে মিলাদ মাহফিল ও দেশ ও জাতীর কল্যাণে আখেরী দোয়ার মাধ্যমে জুলুসের সমাপ্তি হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited