নিজস্ব প্রতিবেদক | ০১:০৯ এএম, ২০২১-১০-২১
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের প্রতিবাদেন রাঙামাটিতে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে সভাপতিত্বে এবং রাঙাবি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসান মঞ্জু, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া, নজরুল সংগীত শিল্পি পরিষদের সাধারণ সম্পাদক রিপন ঘোষ, গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তানিয়া আক্তার।
মানববন্ধনে বক্তরা বলেন, এদেশে ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার। এ রাষ্ট্রে যতটুকু অধিকার মুসলমান সম্প্রদায়ের রয়েছে ঠিক ততটুকুই অন্যান্য সম্প্রদায়ের মানুষের রয়েছে। বক্তারা আরও বলেন, রামু বৌদ্ধ মন্দির থেকে শুরু করে দেশের যেসব স্থানে সাম্প্রদায়িক সংঘাত হয়েছে সবই একই সূত্রে গাঁধা। আর একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে এসব সংঘাত ঘটাচ্ছে। তাই এইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited