নিজস্ব প্রতিবেদক | ০২:০১ পিএম, ২০২১-১০-২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর থানায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
শনিবার বিকালে নানিয়ারচর থানা ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন রাঙামাটির জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও সদস্য ইলিপন চাকমার পৃষ্ঠপোষকতায় থানায় এই বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল নিয়ে পুলিশ সুপার স্থানীয়দের সাথে মুক্ত আলোচনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, সদ্য যোগদানকৃত ওসি সুজন হালদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী মামুন ভুঁইয়া, জুয়েল বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সুপার থানার তত্ত্বাবধানে বামফিল্যান্ড এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন একটি পরিবারের ঘরের নির্ধারিত স্থান এবং থানায় হাঁসের খামার পরিদর্শন করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited