বাঘাইছড়ি প্রতিনিধি | ০২:০৬ পিএম, ২০২১-১০-২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের নিজ এলাকা উগলছড়ি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে উগলছড়ি উত্তর পাড়া জামে মসজিদের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার ছেলে সোহেল রানা বলেন, গতকাল রবিবার (২৪ অক্টোবর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে হাটাজারি এলাকায় এম্বুলেন্সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও তার রনাঙ্গনের সহযোদ্ধাগণ শোক প্রকাশ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের জানাজায় এক হাজার লোকের সমাগম ঘটে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited