রাজস্থলী প্রতিনিধি | ০২:১০ পিএম, ২০২১-১০-২৫
রাঙামাটি জেলাধীন রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। আমরা যে ভাবে হউক সন্ত্রাসীদের প্রতিহত করবো। সকলে সর্তকতার সহিত নির্বাচনের প্রচারনা চালিয়ে যাবেন।
সোমবার (২৫অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় উপজেলার নির্বাচনী কর্মকর্তা, ২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় কালে কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত কথা গুলো বলেন।
তিনি আরোও বলেন, আগামি ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাপ্তাই সেনা জোনের টিম থাকবে।সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন। এলাকায় এলাকায় সংবাদ পৌছায় দিন যাতে সন্ত্রাসীরা আস্তানা করতে না পারে। চাঁদাবাজি অস্ত্রের ঝনঝনানী বন্ধ করতে হবে। যে কোন সন্ত্রাসী কে এলাকায় ঘুরতে দেখলে গোপনে আমাদের খবর দিন, আমরা তাদের এলাকা ছাড়া করবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাজমুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং, অফিসার উৎপল বড়ুয়া, সহ গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited