ঝুলন দত্ত | ১২:৩৬ পিএম, ২০২১-১০-২৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর উত্তর দেবতাছড়ি এলাকা হতে গত সোমবার বেলা ২টা ৩০ মিনিটে দেশীয় তৈরী পাইপগান , দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ একজনকে আটক করেছে কাপ্তাই ৪১ বিজিবির কুকিমারা সিআইও ক্যাম্পের সদস্যরা।
কুকিমারা সিআইও ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আছিকুর রহমান শেখ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত আপন জুটি তনচংগ্যা(৩৫) উত্তর দেবতাছড়ি এলাকার কিলামনি তনচংগ্যার ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন।
পরে আটককৃত ব্যক্তিকে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও অন্যান্য সরঞ্জামাদি সহ কাপ্তাই থানার পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসি জানান, আটককৃত আপন জুটি তনচংগ্যার বিরুদ্ধে বিজিবির টহল দলের কমান্ডার বাদী হয়ে সোমবার রাত ৮ টায় কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে কাপ্তাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিকে মঙ্গলবার রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited