মাহাদি বিন সুলতান | ০২:৫১ পিএম, ২০২১-১১-০৬
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, থানার নবাগত ওসি সুজন হালদার, উপজেলা সমবায় অধিদপ্তরের উপ-সহকারী তাপস দেওয়ান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ প্রমূখ।
বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের মানুষ ক্ষুধামুক্ত ও দরিদ্র মুক্ত হবে। এই দেশকে এগিয়ে নিতে হবে। তাই দেশকে এগিয়ে নিতে সমবায়ের বিকল্প নেই। আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদেরকে পাশে পাবেন।
সভাপতির বক্তব্যে শিউলি রহমান বলেন, সমবায় শক্তি, সমবায়ে উন্নয়ন। সমবায়ের মাধ্যমে একটি দেশের উন্নতি সম্ভব। এসময় তিনি পার্শ্ববর্তী দেশ ভিয়েতনামের উদাহরণ দিয়ে বলেন, ভিয়েতনামের কৃষকরা সমবায় সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে কফি চাষ করে ও বাজারজাত করে। সেখানে কোন মধ্য স্বত্তাভোগী থাকেনা। তাই আন্তর্জাতিক অঙ্গনে কফির জোগানদাতা হিসেবে দ্বিতীয় দেশ।
এর আগে সকালে উপজেলা প্রাঙ্গনে তৈলাক্ত কলা গাছে চড়া, হাডুডু খেলা, উপজেলা মিলনায়তনে দলীয় সংগীত ও একক নৃত্য সংগীত প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে সংগীত ও নৃত্য পরিবেশনকারী শিশু শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited