স্মৃতিবিন্দু চাকমা | ০৪:৪২ পিএম, ২০২১-১১-০৯
প্রত্যন্ত এলাকায় যে সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো সঠিকভাবে মনিটরিং করা খুবই কঠিন এজন্য নিজের সততাকে বজায় রেখে প্রকল্পগুলো কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি আরো বলেন, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে, বিগত নির্বাচন গুলো যেভাবে সুস্থভাবে অনুষ্ঠিত হয়েছে,আগামীর নির্বাচনের ক্ষেত্রেও সে আশাবাদ প্রত্যাশা করেন।
এছাড়াও তিনি জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত দূর্গম দুমদুম্যা ইউনিয়নে বগাখালী এলাকায় কোভিড১৯- টিকা সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় হেলিকপ্টারের মাধ্যেমে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল,সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আজ ৯ নভেম্বর ২০২১ সকালে জুরাছড়ি উপজেলা সফরকালে সকালে ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন,কমিনিউটি ক্লিনিক, বিদ্যালয়,শলক কলেজ সহ পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাধীন ডানে চুমাচুমি আবাআখা সমিটির কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জুরাছড়ি উপজেলা হলরুমে সরকারি বিভাগের কর্মকর্তা ও প্রথাগত হেডম্যান,কার্বারী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন এনডিসি,উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,জোন প্রতিনিধি ক্যাপ্টেন কাজী সাদীর,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা,অফিসার ইনচার্জ জুরাছড়ি থানান মোহাম্মদ শফিউল আজম প্রমূখ।
ইউআরিসি মোরশেদুল আলম এর অনুষ্ঠান সঞ্চালনায় জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপজেলা বিভিন্ন সমস্যারদিক সমূহ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited