ওমর ফারুক সুমন | ০১:৫৮ পিএম, ২০২১-১১-১০
পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১০ নবেম্বর বুধবার সকালে জুম্ম জাতীর শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা জেএসএস সংস্কার ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলাস্থ বাবুপাড়া নামক স্থানে বাঘাইছড়ি থানা জেএসএস সংস্কার এর সভাপতি জ্ঞানজিব চাকমার সভাপতিত্বে- শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের কালো ব্যাজ ধারণ, শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকপ্রস্তাব পাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জেএসএস সংস্কার রাঙ্গামাটি জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবপ্রসাদ দেওয়ান অধ্যক্ষ কাচালং সরকারি ডিগ্রী কলেজ, সাগরিকা চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসন চাকমা । এছাড়াও উপজেলা জেএসএস সংস্কার ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত নেতাকর্মী/সমর্থক উপস্থিত ছিলেন।
স্মরণসভায় উপস্থিত বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা আদর্শ ও চেতনাকে ধারণ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এর লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সন্ধ্যা ৭ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড্ডয়ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে বলে জানা যায়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited