নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২১-১১-১৬
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে দু’টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬নভেম্বর) সকালে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি ১৯মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাঙামাটি থেকে একটি যাত্রীবাহি বাস (রাঙামাটি-জ- ০৫০০০৩) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি এলাকার রাঙামাটি-খাড়াছড়ি মহাসড়কে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস (চট্টমেট্রো-জ-০৫০০৪৬) মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা সকলে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্ব-স্ব গন্তব্যে যাত্রা করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী রহমান তিন্নীসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ।
এঘটনায় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুজন হালদার বলেন, তেমন বড় কোন ঘটনা ঘটেনি। আহতরা উপজেলা সদর হাসপতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাস দু’টির ক্ষতি হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited