নিজস্ব প্রতিবেদক | ০৬:০৯ পিএম, ২০২১-১১-১৮
কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীরা বলেছেন আমরা ভোট কেন্দ্রের শতভাগ নিরাপত্তা চাই। ভোট কেন্দ্রে নির্বিঘেœ যাওয়া এবং ভোটাররা তাদের কাঙ্খিত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে নিশ্চয়তার দাবী জানানোর জবাবে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, কোন প্রার্থী সহিংসতা কিংবা ভোটারদের ভয়ভীতি দেখালে প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেছেন, নির্বাচনে সংঘাত বাদ দিয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখুন। পাহাড়ে নির্বাচন পরিচালনা করা অনেক কষ্টের কাজ, সকলের সহযোগীতা ছাড়া কোন ভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। তিনি বলেছেন অবাধ,সুষ্ট ও শান্তিপূর্ন নির্বাচনের জন্য যা যা করার দরকার প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে। আমরা আপনাদের শতভাগ নিরপেক্ষ ভোট উপহার দেবো।
তৃতীয় দফায় আগামী ২৮ নভম্বেন কাউখালীতে অনুষ্টিতব্য ইউনয়িন পরষিদ নির্বাচনে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা ও প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলায় যোদদানের পর তিনি এবারই প্রথম কাউখালী উপজেলা সফর করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী,ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, রিটানিং অফিসার অজয় চক্রবর্তি, মানষ মুকুর চাকমা,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সহীদ উল্লাহ পিপিএম ও সহকারী কমিশনার জামশেদুল আলম।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হলেও কাউখালীতে সম্প্রতি সময়ে যোগদান করা সহকারী কমিশনার জামশেদুল আলম জায়গা জমির শুনানী না করে শত শত ফাইল স্তুপ করে রাখার অভিযোগ করেন অনেকে। কোন প্রকার কাজ সম্পন্ন না করে একেক দিন একেক আইনের অজুহাত তুলে ধরায় জনভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করলে জেলা প্রশাসক অচিরেই তা সমাধা করার আশ^াস দেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন,শীতবস্ত্র, শুকনো খাবার, শিশু খাবার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস ও কৃষকদের মধ্যে চাষাবাদের জন্য জেনারেটর বিতরন করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited