নিজস্ব প্রতিবেদক | ০৫:২১ এএম, ২০২০-১০-০৯
রাঙামাটির রিজার্ভ বাজারের বাস স্টেশন এলাকায় গত বুধবার ভোররাতের আগুনে নিঃস্ব হয়ে যাওয়া নয়জন ব্যবসায়িকে নিজস্ব উদ্যোগে নগদ অর্থ সহায়তা দিয়েছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শহিদুজ্জামান মহসিন রোমান।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত নয় ব্যবসায়ির হাতে প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতা মমতাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আহাম্মেদ, চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান রোমান জানান, গত বুধবার ভোররাতে সকলেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক এমনি সময় আকস্মিক আগুনে মালামাল ভর্তি নয়টি দোকান সম্পূর্ন পুড়ে নিঃস্ব হয়ে যান নয়জন ব্যবসায়ি।
এই ক্ষতি কোনো ভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব নয় মন্তব্য করে সদর উপজেলা চেয়ারম্যান রোমান বলেন, আমাদের সকলেই যদি এই বিপদগ্রস্ত ব্যবসায়িদের পাশে দাঁড়িয়ে যার যার সামর্থ অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিই তাহলে হতাশাগ্রস্ত এই সকল ব্যবসায়িবৃন্দ কিছুটা হলেও উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন। তাই দূর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited