আইয়ুব চৌধুরী | ০৬:১৮ পিএম, ২০২১-১১-২৩
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজস্থলী উপজেলায় তিন টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস রাজস্থলী এর আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ২২জন প্রিজাইডিং অফিসার, ৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১১৮ জন পোলিং অফিসার এবং রিজার্ভ হিসেবে ০২ জন প্রিজাইডিং অফিসার, ০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ০৮ জন পোলিং অফিসার সহ সর্বমোট ২১৪ জন উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সহকারী পুলিশ সুপার ( রাজস্থলী চন্ত্রঘোনা সার্কেল) আবু সালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ, রাঙামাটি সদর, নানিয়াচর, কাপ্তাই,বিলাইছড়ি নির্বাচন অফিসার গন উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited