আজগর আলী খান | ১২:৪৭ পিএম, ২০২১-১১-২৪
রাঙামাটি জেলার রাজস্থলী তে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে ৩ ইউনিয়নের অলিগলি। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন।
প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। পাশাপাশি মাইকে বাজছে গান। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পোষ্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই। , সামাজিক যোগা যোগে প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুড়িতে নয় সৎ ও যোগ্য নিষ্টাবান প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামপুরএলাকায় গিয়ে দেখা যায়, আওয়ামীলীগ থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী আদোমং মারমা( নৌকা প্রতিক) প্রচুর লোকজন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিলি করছেন। তাঁর পিছনে পিছনে রয়েছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা।মঙ্গলবার কাপ্তাই ও রাজস্থলী উপজেলার চেয়ারম্যান গন প্রচারণায় মেতে উঠেছে।
প্রচারণা শেষে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আদোমং মারমা বলেন, “ এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বাচনী প্রতীক নৌকা মার্কা পরিচয় করে দিচ্ছি। এলাকার মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এলাকার মানুষ আমাকে আশা থেকে বঞ্চিত করবেন না বলে চেয়ারম্যান প্রার্থী জানান।
একই ইউনিয়নের সতন্ত্র প্রার্থী, (আনারস প্রতিক) বর্তমান চেয়ারম্যান ঞোমং মারমা ও থেমে নেই। তিনি বলেন, “ এলাকার মানুষের সুখেদুখে কাছে থাকবো। আমি দীর্ঘ ৫ বছর জনসাধারনে উপকার করে আসছি। আমাকে যদি ভোট দিয়ে পূর্নরায় নির্বাচিত করে তাহলে আমি দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করে যেতে পারবো। অপর দিকে রাজস্থলীর আরো দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে দুই জন প্রার্থী নৌকা প্রতিকে নির্বাচিত হয়েছেন। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ৩ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited