রাজস্থলী প্রতিনিধি | ১১:১২ পিএম, ২০২১-১১-২৯
রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্থের বিনিময়ে ভোট কারচুপির করে প্রতিদ্বন্ধী প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন মোঃ মোতালেব হোসেন নামের এক প্রার্থী। মোরগ প্রতিকে নির্বাচন করা মোতালেব নিজেকে ক্ষমতাসীন দলের একজন সক্রিয় সদস্য বলেও দাবি করেছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন বলে প্রতিবেদককে জানিয়েছেন তিনি। এদিকে একটি অভিযোগ পেয়েছেন এবং সেটি সংশ্লিষ্ট উদ্বর্তন কতৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং পরবর্তীতে প্রাপ্ত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া।
অভিযোগে মোতালেব উল্লেখ করেন, ২৮শে নভেম্বর/২১ অনুষ্ঠিত ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঙ্গালহালিয়া ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হই এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে পরিকল্পিতভাবে মোরগ প্রতিকের এজেন্ট প্রার্থী মোতালেবের মেয়ে মরিয়ম আক্তার ময়নাকে মহিলা বুথ থেকে ডেকে নিয়ে আনুমানিক ১০/১৫ মিনিট পর্যন্ত পার্শ্বোক্ত পুরুষ বুথে নিয়ে বসিয়ে রাখা হয়।
এছাড়াও নির্বাচন শেষ হওয়ার অনেকক্ষণ পূর্বেই বেলা ১২ টার সময়ই প্রিজাইডিং অফিসার কর্তৃক রেজাল্টশীটে সকল প্রার্থীর এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়।
যাহা সম্পূর্ন বিধি বর্হিভূত কাজ। বেলা সাড়ে তিনটার সময় ব্যালট বই এবং ব্যালট বক্স নিয়ে প্রিজাইডিং অফিসার একাই অন্য আরেকটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেছিলেন। সেখানে অন্য কেহ ছিলোনা। টিউবওয়েল প্রার্থীর নিকট থেকে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার সময় নির্বাচনে কর্তব্যরত লোকেরা একটি টাকার বান্ডিল গ্রহণ করেন।
এসবের প্রত্যক্ষদর্শী রয়েছে বলেও দাবি করেছেন মোতালেব হোসেন। নির্বাচন পরবর্তী সময়ে ভোট গণনাকালীন সময়ে ইউনিয়ন পরিষদের দফাদার আল মামুন নিজেই বুথের মধ্যে অবস্থান করছিলো এটার কতটুকু বৈধতা রয়েছে? ভোট গণনা শেষ করে একটি রেজাল্টশীট সংশ্লিষ্ট্য প্রার্থীদের এজেন্টদের দেওয়ার নিয়ম থাকলেও সেটি না করে কোনো রকম স্বাক্ষর নানিয়ে অবৈধ পন্থায় একটি রেজাল্টশীট বিদ্যালয়ের বারান্দায় টাঙিয়ে উক্ত স্থান ত্যাগ করেন সংশ্লিষ্ট্য কর্মকর্তা।
বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোঃ মোতালেব হোসেন। প্রতিবেদকের মুঠোফোনে মোতালেব জানান, তারদলের একজন নেতার প্রত্যক্ষ ইন্ধনে বিএনপি সমর্থক প্রার্থীকে টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকার আপামর মানুষের ভালোবাসা তার পক্ষে থাকলেও ষড়যন্ত্রের মাধ্যমে মাত্র তিন ভোটের ব্যবধানে তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলেও দাবি করেছেন মোতালেব হোসেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited