মাহাদি বিন সুলতান | ০৬:২৪ পিএম, ২০২১-১২-০৭
প্রথাগত নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে নানিয়ারচরে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নানিয়ারচরের বিভিন্ন মৌজার মহিলা কার্বারীদের উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যাবস্থাপক মুকুট চাকমার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, ট্রেনিং ইনস্ট্রাক্টর সুমা চাকমা, টেকসই সামাজিক সেবা প্রকল্প পরিচালক তটিনী চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শিউলী রহমান বলেন, এই কর্মশালা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী নেতৃবৃন্দের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন এই নির্বাহী কর্মকর্তা।
কর্মশালায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১৬টি বিষয়ের উপর আলোচনা সভা করা হয়। এর মধ্যে নারীদের গর্ভকালীন চেকআপ, শিশু জন্মের পরে মায়ের বুকের শাল দুধ খাওয়ানো, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও দুর্যোগসহ বেশ কয়েকটি বিষয়ের উপরে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited