বিলাইছড়ি প্রতিনিধি | ০৬:৩১ এএম, ২০২২-০৩-১০
"টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে । মঙ্গলবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে সরকারি দপ্তরসমূহ ছাড়াও লিন প্রকল্প ও এসআইডি,সিএইচটি (ইউএনডিপি) প্রকল্প তাদের নিজ ব্যানারে অংশগ্রহন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শারদুল দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, লিন প্রকল্প, জুম ফাউন্ডেশন এর উপজেলা সমন্বয়কারী শুভ্র প্রদীপ খীসা ও এসআইডি, সিএইচটি, ইউএনডিপি এর উপজেলা ফ্যাসিলিটেটর জয় খীসা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থা'র সাঁট-মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাধন তঞ্চঙ্গ্যা। বক্তারা বলেন, শুধু দিবসটি আসলে জাঁকজমকভাবে পালন করলে হবেনা। যার যার পরিবারে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেশও এগিয়ে যাবে। এবং একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র তথা পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited