কাপ্তাই প্রতিনিধি | ০২:৫৯ পিএম, ২০২০-১০-১০
বি.আই.ডব্লিউ.টি.এ’র অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ, সড়ক পরিবহণ আইন ২০০৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সমূহ সংশোধনসহ ৯ দফা দাবিতে আগামী সোমবার (১২ই অক্টোবর) থেকে পার্বত্যাঞ্চলে ৪৮ ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে। এসময় বন্ধ থাকবে ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, প্রাইম মুভার লং ভেহিক্যাল পিক-আপ সহ সকল পণ্যবাহী পরিবহণ।
কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে রাঙামাটি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে শনিবার (১০ই অক্টোবর) সকালে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে ট্রাক মালিক শ্রমিক নেতারা এ ধর্মঘট ডাক দেন। এসময় শতাধিক শ্রমিক নেতা মানববন্ধনে অংশ নিয়ে ধর্মঘট সফল করতে একাত্তা পোষন করেন।
দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী মো. লোকমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মঘটের ঘোষণা দেন রাঙামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন। এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সা. সম্পাদক মো. নাছির উদ্দিন, সহ সা. সম্পাদক আক্তার হোসেন, রাঙামাটি ট্রাক শ্রমিক বহুমূখি সমিতির সভাপতি নূর ইসলাম, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক মো. ইউসুফ সহ আরও অনেকে।
বক্তারা জানান, ৪৮ঘন্টার ধর্মঘটের পরেও যদি ৯ দফা দাবি মেনে না নেওয়া হয় তবে অনির্দিষ্টকালের জন্য সকল পরিবহণ শ্রমিকরা কর্মবিরতীতে যাবে। এতে জনসাধারণের সীমাহীন দূর্ভোগ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেনা কোন শ্রমিক। শুধু রাঙামাটির কাপ্তাইতেই ২’শতাধিক পরিবহণে কর্মরত রয়েছে ১২’শতাধিক শ্রমিক।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited