মোঃ আলী আজগর | ১১:১৮ পিএম, ২০২২-০৩-১৯
॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলীতে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমা (৩৫) নিহত হয়েছেন। এ সময় মাহিন্দ্রায় থাকা ৩ জন যাত্রী আহত হয়। গুরতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর জনেক চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার বেলা ২ টায় রাজস্থলীর ২ নং গাইন্দ্যা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ট্রাকটি পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে আসছিল। ইসলামপুর ৫ নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়ীটি গাইন্দ্যা সড়কে পৌছলে ট্রাকটির ( ফরিদপুর - ট,১১-০১৭০) সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মাহিন্দ্রার চালক মারা যায়।
চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ বলেন, মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিন্মায় রয়েছ। একজন মাহিন্দ্র চালক নিহত ও গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমক) পাঁঠানোর ব্যবস্থা করেছি। বাকী একজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর পর ট্রাক চালক পলাতক রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited