মাহাদি বিন সুলতান | ০৩:০৪ পিএম, ২০২২-০৩-২২
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে পবিত্র খতমে কোরআন, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জাতীয় ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরী ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জয়নুল আবেদীনসহ মেডল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং কেন্দ্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ইসলামের খেদমতে তার অসামান্য অবদান ও বর্তমানে জাতি গঠনে শিক্ষা, চিকিৎসাসহ ফাউন্ডেশনের নানা কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুন বলেন, আপনারা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশুদের কোরআন, হাদিস, বিভিন্ন দোয়া ও মাসলা মাসায়েল শিক্ষা দিচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন এর ইমামদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, মসজিদে মসজিদে আপনারা বিষয় ভিত্তিক আলোচনা করে জাতিকে হতাশা থেকে বাঁচাতে পারেন।
সভাপতির বক্তব্যে ইকবাল বাহার বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ, সারাদেশে ইফা কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারদের মাধ্যমে জাকাত উত্তোলন এবং বিতরণ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।
আলোচনা শেষে বায়তুল আমান জামে মসজিদের খতীব মাওলানা আশহাদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এর আগে সকালে ইফার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ, ইফা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে জেলা কার্যালয় মিলিত হয়ে তেলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited