নিজস্ব প্রতিবেদক | ১২:২৮ এএম, ২০২২-০৩-২৮
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ নিয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতার পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদের পক্ষ থেকে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পর ভেদভেদিতে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষণের ম্যুরালে এবং বীরশ্রেষ্ট মুন্সী আবদুর রউফের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ৮১জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited