নানিয়ারচর প্রতিনিধি | ১০:৪৭ পিএম, ২০২২-০৪-০২
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অঙ্গদ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় ফজলুর রহমান বলেন, গর্ভকালীন সময় থেকে মায়েদের যত্ন নিতে হবে। পরবর্তী সময়ে প্রসূতি মায়ের ও নবজাতক শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে। শিশু অটিজম কিনা তা বোঝার পরে তাকে বাড়তি যত্ন ও সুচিকিৎসা দিতে হবে এবং তার সাথে ভাল আচরণ করতে হবে। তিনি আরো বলেন, অটিজমের স্বীকার শিশুদেরকে সকলে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, সচেতনতা পারে অটিজমের হার কমাতে।
এর আগে উপজেলা পরিষদ মাঠ হতে একটি র্যালী বের করে প্রশাসন। পরে সকলেই ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় যুক্ত হন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited