বান্দরবান প্রতিনিধি | ০৮:১৩ পিএম, ২০২২-০৪-০৩
॥ বান্দরবান প্রতিনিধি ॥
প্রতি বছরের ন্যায় এবারো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বান্দরবানে ইউনিটের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক মাসব্যাপী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সোমবার (০৩এপ্রিল) থেকে শুরু হয়েছে।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই বান্দরবানের বাজারসহ পৌর এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানির ভর্তি গাড়ীটি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।
পানি নিতে আসা বান্দরবান বাজারের ব্যবসায়ী মোঃ আবদুল আলিম ও কামরুল হাসান, আরমানসহ বেশ কয়কেজন বলেন, আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও বিশুদ্ধ খাবার পানি পাচ্ছি, প্রতিদিন বিকালে এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানি ভর্তি গাড়িটি বিশুদ্ধ খাবার পানি দিয়ে যায়, সেই জন্য আমি ও বাজারের সাধারণ জনসাধারনের পক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পানি নিতে আসা মরয়িম বেগম বলেন, আমি প্রতিদিন পানি নিয়ে যায় এই পানি গুলো খুব পরিস্কার ফিল্টারিং করতে হয় না। আমি খাবারের পাশাপাশি ইফতার তৈরী ও রান্নার কাজেও এই পানি ব্যবহার করে থাকি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসার আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, প্রতি বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানে বান্দরবান শহরের বাজার এলাকায় ব্যবসায়ীদের সুবির্ধাতে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে প্রতিদিন প্রায় ৫ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited