আলমগীর মানিক | ০৪:১০ পিএম, ২০২২-০৪-০৫
পবিত্র রমজানে সবকিছু স্বাভাবিক হলেও অস্থির থাকে নিত্যপন্যের বাজার। প্রতি বছর পবিত্র রমজানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের অসাধু ব্যবসায়িদের সাথে যোগসাজস রেখে পার্বত্য রাঙামাটিতেও যাতে করে অসাধু ব্যবসায়িরা নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বাড়াতে নাপারে সে লক্ষ্যে নিজেই স্থানীয় হাট-বাজারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান।
মঙ্গলবার (০৫এপ্রিল) সকালে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, কলেজ গেট এলাকার দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাচা বাজারসহ মাংসের দোকান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস, রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা কবির হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির বাজারগুলোতে শপিংমল, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বনরূপা এলাকার দু’টি মুদি দোকানীকে দ্রব্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে অভিযানের সময় জেলা প্রশাসক বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করছি। ব্যবসায়িদের কে বাজারের দ্রব্যমূল্য তালিকা তৈরি করাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে অধিক মূল্যে বিক্রি না করে তার নির্দেশনা দিচ্ছি।
প্রতিদিন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং কোনো অসাধু ব্যবসায়ী পন্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখার প্রমান পেলে তাদের বিরুদ্ধে রাঙামাটির জেলা প্রশাসন কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে জেলা প্রশাসক মিজানুর রহমান।
এদিকে বাজারগুলোতে জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালিত হওয়ায় উৎকন্ঠিত ক্রেতা সাধারনের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এধরনের অভিযান চলমান রাখার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited