নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২২-০৪-০৮
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির নানিয়ারচরে অস্ত্রসহ ইউপিডিএফ’র এক চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতের নাম প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২)। সে ইউপিডিএফ মূল দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
শুক্রবার ভোর রাতে নানিয়ারচর সেনা জোনের যৌথ অভিযানে প্রশান্ত তঞ্চংগ্যা কে আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর জোনের সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রশান্ত তঞ্চংগ্যাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ২টি এমুনেশন, ১টি ওয়াকিটকি, ২টি চাঁদা আদায়ের রশীদ, ২টি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি) জানান, প্রশান্ত তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে নানিয়ারচর-রাঙামাটি নৌ পথে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। সে (প্রশান্ত তঞ্চঙ্গ্যা) ইউপিডিএফ মূল দলের সদস্য বলে আমরা জানতে পেরেছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। অস্ত্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন বলেন, প্রশান্ত তঞ্চঙ্গ্যা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited