নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ এএম, ২০২২-০৪-১২
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলার সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের আয়োজনে সহ-সভাপতি খোরশেদ আলম রাজুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম রাজু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন।
উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মজিদ নান্টু, এমদাদুল হক মানিক, হাসান চৌধুরী সুমন,
লোকমান হাকিম পুতুল, যুগ্ম-সম্পাদক ফজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুশ শাকুর জাবেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কপিল উদ্দীন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম মামুন, সদস্য সচিব ডেনিস চাকমা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ষড়যন্ত্রমূলক মামলায় সাব্বিরকে জেলে আটকে রাখা হয়েছে। আদালতে বার বার তার জামিন চাওয়া হলেও অদৃশ্য শক্তির কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। সাব্বিরকে মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited