নিজস্ব প্রতিবেদক | ০৩:৩০ এএম, ২০২২-০৪-১৯
খাগড়াছড়ির মানিকছড়িতে উত্তর ডলু সড়কে আনারস বোঝাই জীপ উল্টে রাজু মারমা (১৫) এবং উগ্যজাই মারমা (১২) নামে দুইজন শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।জানা গেছে, আনারস বোঝাই জীপটি উঁচু পাহাড় বেয়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।হতাহতের খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত জীপ ও লাশ উদ্ধার করেছে।
১৮ এপ্রিল সোমবার উপজেলার হাতিমুড়া ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় আনারস বোঝাই জীপ হাতিমুড়া বাজারে যাবার পথে উঁচু পাহাড় বেয়ে উঠার সময় ঘটনাটি ঘটে।
গাড়ীতে থাকা শ্রমিক কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাজু মারমা এবং ওসমানপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র উগ্যজাই মারমা (১২) গাড়ীচাপায় ঘটনাস্থলে মারা যায়। এসময় গুরুতর আহত রাসাই মারমা (৩৫), থোয়াইচাই মারমাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহি উদ্দীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited