বিলাইছড়ি প্রতিনিধি | ০৩:০০ পিএম, ২০২২-০৪-২৫
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
"ঠিক পুষ্টিতে সুস্থ জীবন" প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ রশ্মি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডাঃ শারদুল দাশ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিন প্রকল্প, জুম ফাউন্ডেশন এর উপজেলা সমন্বয়কারী শুভ্র প্রদীপ খীসা। এ সময় লিন প্রকল্পের কিশোর-কিশোরী সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ২৪ এপ্রিল উপজেলার অসহায় ও দুস্থ মোট ১০০ পরিবারকে পুষ্টি সম্পর্কিত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited