থানচি প্রতিনিধি | ০৫:০৮ পিএম, ২০২২-০৪-২৬
॥ নিজস্ব প্রতিবেদক ॥
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশিতে আত্মহারা ভূমি ও গৃহহীন ২০৬টি পরিবার। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে এ সব পরিবারের হাতে গৃহ হস্তানন্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোন লোক গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে গৃহহীন সকল মানুষকে নিজস্ব ভূমিসহ ঘর প্রদান করা হবে।
রাঙামাটির কাউখালী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানাসহ অন্যান্যরা।
তৃতীয় পর্যায়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টিসহ সর্বমোট ২০৬টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited