নিজস্ব প্রতিবেদক | ০৮:১৩ পিএম, ২০২২-০৫-০৭
খাগড়াছড়ি জেলার রামগড় থানার সোনাইপুল বাজারে এক ব্যবসায়ীর ৪টি গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান মিলছে। অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি দায়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীকে ১ লক্ষ টাকা জ;রিমানা করেছে স্থানীয় প্রশাসন।
একই সময় একই অ;পরাধে ঐ বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৬ মে শুক্রবার বিকেলে আকস্মিক অ;ভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইখতিয়ার উদ্দীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়।
অভিযানে সোনাইপুল বাজারের নানা স্থানে ঐ প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীর ৪ টি গুদামের সন্ধান পাওয়া যায়। ৪ টি গুদামে প্রায় ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়।
উপজেলা ইউএনও আরও বলেন, ওই ব্যবসায়ীর কোনো ডিলার লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া ডিলারশিপের ব্যবসা অবৈধ। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্যই এভাবে বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছে।
একই মার্কেটে মেসার্স আলমগীর স্টোর নামে আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করে অবৈধ মজুত পাওয়া যায়।
ইউএনও ইখতিয়ার বলেন, ডিলার লাইসেন্স ছাড়া ভোজ্য তেলের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা ও সয়াবিন তেলের অ;বৈধ মজুতের অ;পরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আ;ইন ১৯৫৬ এর ৬ ধারায় মেসার্স খাঁন ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited